Shipping policy
ডেলিভারি পলিসি (Shipping Policy)
Deshi Gent Online-এ কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা সবসময় চেষ্টা করি আপনার পছন্দের পণ্যটি দ্রুততম সময়ের মধ্যে নিরাপদে আপনার হাতে পৌঁছে দিতে।
ডেলিভারি চার্জ:
আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য বর্তমানে সারাদেশে ফ্রি হোম ডেলিভারি সুবিধা চালু রয়েছে। অর্থাৎ, বাংলাদেশের যেকোনো প্রান্তে পণ্য রিসিভ করতে কোনো অতিরিক্ত ডেলিভারি চার্জ প্রযোজ্য নয়।
ডেলিভারি সময়:
আপনার অর্ডারটি কনফার্ম হওয়ার পর আমাদের নিজস্ব বা থার্ড-পার্টি কুরিয়ার পার্টনারের মাধ্যমে পণ্যটি পাঠানো হয়। সাধারণত ডেলিভারি পেতে নিচের সময়টুকু লাগতে পারে:
ঢাকার ভেতরে: ১ থেকে ২ কর্মদিবস (Working Days)।
ঢাকার বাইরে: ২ থেকে ৪ কর্মদিবস (Working Days)।
অর্ডার প্রসেসিং:
প্রতিদিন বিকেল ৫টার পূর্বের কনফার্মকৃত অর্ডারগুলো একই দিন প্রসেস করা হয়। এর পরের অর্ডারগুলো পরবর্তী কর্মদিবসে প্রসেস করা হয়। (শুক্রবার বা সরকারি ছুটির দিনগুলোতে কুরিয়ার সার্ভিসের নিয়মানুযায়ী ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকতে পারে)।
পার্সেল গ্রহণ ও সতর্কতা:
দয়া করে ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পার্সেল খুলে প্রোডাক্ট চেক করে গ্রহণ করবেন। ডেলিভারি সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য ডেলিভারি ম্যান থাকা অবস্থাতেই আমাদের হেল্পলাইনে (+8809638988240) যোগাযোগ করার অনুরোধ রইলো।